312410

দুই স্ত্রী রেখে বিয়ে করতে এসে ফাঁসলেন যুবক

আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ের আসর থেকে বরকে ধাওয়া দেয়ার পর তাকে ধরে বেধড়ক মারধর করেছে শ্বশুড়বাড়ির লোকজন। অভিযোগ রয়েছে দুই স্ত্রী থাকার পরেও তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন ওই যুবক।

পাকিস্তানের করাচির ওই ঘটনায় এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দেশটিতে পুরুষের চারটি পর্যন্ত বিয়ে বৈধতা থাকলেও প্রথম বিয়ের পর পরবর্তী বিয়ের জন্য পূর্ববর্তী স্ত্রী অনুমতি নিতে হবে বলে উল্লেখ রয়েছে।

এদিকে মারের ফলে আসিফ রফিক সিদ্দিকী (৩০) নামের ওই ব্যক্তির শার্ট ও প্যান্ট ছিঁড়ে যায়। এক পর্যায়ে একটি থেমে থাকা বাসের নিচে গিয়ে তিনি আশ্রয় নিলে তাকে উদ্ধার করে এলাকাবাসী।

বিয়ের অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তির আগের স্ত্রী এসে হাজির হওয়ার পরই তার নতুন স্ত্রী ও পরিবারের সদস্যরা প্রথমবার আগের স্ত্রীদের সম্পর্কে জানতে পারে।

এক ভিডিওতে দেখা যায় যে, নতুন স্ত্রীর এক আত্মীয় এসে বিয়েতে উপস্থিত হওয়া সাবেক স্ত্রীকে জিজ্ঞাসা করে, ‘কী হয়েছে বোন?’

এ সময় কাল বিলম্ব না করে আসল কথা বলে ফেলেন মাদিহা সিদ্দিকী নামের ওই নারী।

‘উনি আমার স্বামী আর এই শিশুর বাবা। উনি আমাকে বলেছিলেন যে, তিনি তিন দিনের জন্য হায়দ্রাবাদ যাচ্ছেন,’ অভিযোগ করেন ঐ নারী। ওই নারীর সাথে ছোট একটি শিশুও ছিল যাকে তাদের সন্তান বলে দাবি করেন তিনি।

ad

পাঠকের মতামত