ফোনের টাকা না পেলে ভাত-কাপড় নেবে না বউ
মেয়ের বিয়ের জন্য বাবা মায়ের অনেক চিন্তা করতে থাকেন। ছোট মেয়েটি যখন বড় হয়ে উঠবে তখন কেমন হবে তার জীবন? এই নিয়ে বিশেষ চিন্তাভাবনা না থাকলেও বাবা-মায়ের ভাবনা জুড়েই থাকে মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে তোলা।
এদিকে, বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে নতুন জীবন শুরু করবে সেখানে টুকিটাকি জিনিসপত্রের দিকে নজর রাখতে হবে। সবাইকে নিয়ে চলতে হবে। সব ঠিকঠাক রাখতে হবে। খুঁজতে হবে উপযুক্ত পাত্রও। যে সুখে-দুঃখে মেয়ের পাশে থাকবে, মেয়েকে ভালোবাসবে।
ছোট থেকে বড় সব বিষয়ে মেয়েকে সঙ্গ দিবে। তবে অবশ্যই মেয়ের কোনো অন্যায় আবদার মেনে নেবেনা। মেয়েকে এমনভাবেই বড় করতে হবে যাতে তার যেকোনো পদক্ষেপেই থাকবে যুক্তি।
মেয়ে বড় হয়, সময় হতে থাকে বিয়ের। আর এক সময় বিয়ে হয়ে যায় মেয়ের। ফুলশয্যা সাধারণত সামাজিকভাবে বিয়ে হলে এই সমস্ত নিয়ম মেনেই শ্বশুরবাড়িতে শুরু হয় যাত্রাপথ। শ্বশুরবাড়ির আচার-অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনুষ্ঠান হলো ভাত কাপড়ের অনুষ্ঠান।
সেখানে বর একটি প্লেটে মাছের মাথা, সঙ্গে নানান পদের নানান কাপড় বউয়ের হাতে তুলে দিয়ে যখনই বললেন, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। তখনই নতুন বউ যদি বললেন, সাজগোজ, ফোনের টাকা না দিলে ভাত কাপড় নেবোনা, তাহলে তো সেই ব্যপারটি ভিন্ন হবে এটাই তো স্বাভাবিক।
আর ঠিক এমনই ঘটনা ঘটেছে ভারতের একটি বিয়েতে। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে বউয়ের সমস্ত দায়িত্ব বর নিবেন এমন প্রতিশ্রুতির কথা দেয়ার সময় নতুন বউ বলে বসলেন সাজগোজ, ফোনের টাকা না দিলে ভাত কাপড় নেবেন না।




