311388

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জনে দাঁড়িয়েছে। চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান ও ইসরায়েলে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিদিনই নতুন নতুন রোগীকে শনাক্ত করা হচ্ছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাইরের (হংকং ও ফিলিপাইন) দু’জন রয়েছেন নিহতের তালিকায়। এর আগে, গত সোমবার মধ্যরাত পযর্ন্ত ৩৬১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

গতকাল মঙ্গলবার মারা যাওয়ার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ হাজার তিনশ ২৪ জন আক্রান্তের খবর মিলেছে।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় যাত্রীবাহী একটি জাহাজ সমুদ্রে বিচ্ছিন্ন করে রেখেছে জাপান। জানা গেছে, প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করে দেখে তার পরই ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

এরই মধ্যে করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তবে বিভিন্ন দেশ চীনের ওপর এ ভাইরাস মোকাবিলার ব্যাপারে আস্থা রাখছে। সহমর্মিতাও প্রকাশ করতে দেখা যাচ্ছে।

ad

পাঠকের মতামত