310033

ইসরায়েলি বাহিনীর কঠিন বাঁধার মুখেও জুমার নামাজে আল-আকসায় হাজার হাজার মুসল্লি

ইসরায়েলি বাহিনীর কঠিন বাঁধার মুখেও জুমার নামাজে আল-আকসায় হাজার হাজার মুসল্লি
প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত ৩২০ ফিলিস্তিনি নিহত এবং ৩১ হাজারেরও বেশি লোক আহত হন। আহতদের মধ্যে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে।

চতুর্মুখী প্রতিবন্ধকতা ও ইসরায়েলি বাহিনীর শত বাঁধা উপেক্ষা করে পবিত্র মসজিদ আল আকসায় জুম্মার নামাজ আদায় করতে শুক্রবার সমবেত হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি।

ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, মুসলমানদের প্রথম কিবলা খ্যাত আল আকসায় জুম্মা পড়তে এ সপ্তাহে অন্তত চল্লিশ হাজার মুসল্লির সমাগম ঘটে।

জেরুসালেম ইসলামি আওক্বফ কতৃপক্ষ জানায়,মসজিদ এবং মসজিদের আঙিনা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে, আল আকসার ফটকগুলোতে দখলদার সেনাবাহিনীর কঠোর তল্লাশি ও পুলিশের শত বাঁধা উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা জুম্মা আদায় করতে আসেন।

এদিকে শুক্রবার ভোর থেকেই বিশেষ পূন্যময়ী এই মসজিদটিতে জুম্মা আদায়ের উদ্দেশ্যে যুবক বৃদ্ধ-সব শ্রেণীর মানুষ আল আকসা অভিমুখে আসতে শুরু করেন-এসময় সন্ত্রাসবাদী ইসরায়েলি পুলিশ অনেক মুসল্লিদের ওপর নৃশংস ও পাশবিক হামলা চালায় এবং তাড়িয়ে দেয়।

ওয়াফা নিউজ এজেন্সি

ad

পাঠকের মতামত