308482

মুসলিমদের জন্য উদ্বিগ্ন হলে সীমানা খুলে দিন: পাকিস্তানকে আদনান সামি

আন্তর্জাতিক ডেস্কঃ শুধুমাত্র নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির কারণে বর্তমানে ভারতের রাজনৈতিক অবস্থা একেবারেই বদলে গিয়েছে। আসলে এখনও অবধি এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের মানুষের মধ্যে ধোঁয়াশা কাটেনি। এরই মধ্যে এবার নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মুখ খুললেন আদনান স্বামী।

টুইটারে আদনান সামি লেখেন, ‘প্রিয় পাকিস্তানি বন্ধুরা, আপনারা সিএএ বিষয়ে অবাঞ্ছিতভাবে আলোচনায় জড়িয়ে পড়ছেন। প্রথমত, আপনারা যদি মুসলিমদের পক্ষে কথা বলে থাকেন, তাহলে মেনে নিন, তারা আপনার দেশকে ত্যাগ করতে চাচ্ছে যা আপনাদের রাষ্ট্রের অস্তিত্বের উদ্দেশ্যটাকেই লজ্জায় ফেলে দেয়। দ্বিতীয়ত, আপনারা যদি তাদের জন্য এতটাই উদ্বিগ্ন, তাহলে তাদের জন্য আপনাদের সীমানা খুলে দেন।’

আরেকটি টুইট বার্তায় আদনান লেখেন, ‘এবং আপনাদের জন্য হতাশাজনক বিষয় হলো, মুসলিমরা এখানে (ভারতে) বুক ফুলিয়ে বাঁচে এবং সুখে আছে।’

জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও ৪৬ বছর বয়সী সংগীতশিল্পী আদনান সামি এখন ভারতের নাগরিক। সাধারণত অন্যান্য তারকাদের মতো আদনান সামি সামাজিক-রাজনৈতিক বিষয়ে মুখে কুলুপ এটে থাকেন না। বরাবরই তিনি বিবিধ বিষয়ে নাক গলিয়ে থাকেন এবং এজন্য বারবার ট্রলিংয়ের শিকারও হয়েছেন।

ad

পাঠকের মতামত