308472

ভবন থেকে ছুঁড়ে ফেলা হল যুবককে

কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ার খুরুশকুল সড়কের নিমার্ণাধীন একটি ভবন থেকে এক যুবককে ছুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভবনের নির্মাণ কাজে নিয়োজিত ৮ শ্রমিককে আটক করেছে পুলিশ।স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছেন, আয়কর কার্যালয় সংলগ্ন ৯ তলা বিশিষ্ট ওই ভবনের নির্মাণ কাজ চলছে। ভবনটির মালিক আবদুল মজিদ, তিনি সদরের খরুলিয়া এলাকার বাসিন্দা।

ওই ভবন থেকে হঠাৎ করে এক যুবককে রাস্তায় ছুঁড়ে দেয়া হয়। ওই যুবককে ঘিরে ধরে প্রত্যক্ষদর্শীরা। সে সময়ই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কক্সবাজার সদর থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, ঘটনার সময় ওই ভবনের নির্মাণ কাজ করছিল শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত