রংপুরের সামনে চট্টগ্রামের লড়াকু লক্ষ্য, খেলাটি দেখুন সরাসরি
রংপুর রেঞ্জার্সের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেলেও সংগ্রহটা বড় করতে পারলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুর দিকে আভিশকা ফার্নান্ডোর ঝড়ে রানের ঘোড়া যেভাবে ছুটছিলো মাঝপথে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা ঝিমিয়ে গেলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহই পেয়ে গেছে তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট তুলেছে ১৬৩ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। কোনো রান যোগ করার আগেই ফিরে যান ওপেনার লিন্ডলে শিমন্স। এরপর ইমরুল কায়েস, নাসির হোসেন, চাদউইক ওয়ালটনরা একে একে ব্যর্থতার খাতায় নাম লেখালেও একপাশ আগলে ঝড় তোলেন আভিশকা ফার্নান্ডো। সঞ্জিত সাহার বলে বোল্ড হওয়ার আগে ৪০ বলে ৭২ রানের ইনিংস খেলে যান তিনি।
তার বিদায়ের পর শেষ দিকে রানের গতি ধরে রাখতে পারেননি নুরুল হাসান, মুক্তার আলীরা। শেষ পর্যন্ত রংপুরের সামনে ১৬৪ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় তারা।
এ ম্যাচে নিজেকে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া লুইস গ্রেগরিও তুলে নেন দুই উইকেট।
https://www.youtube.com/watch?v=256XTt0pVuA




