307863

শশুর বাড়িতে গরুর গোস্ত দিয়ে ভূড়িভোজ করে বিপাকে মিথিলার দ্বিতীয় স্বামী সৃজিত মুখার্জি

বিনোদন ডেস্কঃ সব গুঞ্জন শেষে ৬ ডিসেম্বর বিয়ের পর মিথিলাকে নিয়ে সুইজারল্যান্ড আর গ্রিসে ছুটে গিয়েছিলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সেখানে মধুচন্দ্রিমা শেষে নতুন বউকে নিয়ে বাংলাদেশে শ্বশুরবাড়ি যাবেন এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি।

অবশেষে সেই আশ্বাস সত্যি করেছেন বাংলাদেশের এই জামাই। মিথিলাকে নিয়ে বাংলাদেশে এসে রীতিমতো ভূরিভোজ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সৃজিত মুখার্জি খাবারের একটি ছবি পোস্ট করে লেখেন, “শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।”

টুইটারে সৃজিত সেই ভূরিভোজে থাকা খাবারের একটি তালিকা দেন। হিন্দুত্বের ধ্বজাধারী যুবককে মোক্ষম শিক্ষা দিলেন বাইশে শ্রাবণের চিত্রনাট্যকার।

উদ্দিষ্ট ব্যক্তিকে শুধু অশিক্ষিতই বললেন না, সঙ্গে মজার এক শাস্তিও দিলেন। ঋগবেদ, মনুস্মৃতি, গৃহসূত্র থেকে তিনি খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু শ্লোক দেবেন, সেই শ্লোক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাতে দাঁড়িয়ে কানধরে আওড়াতে বলেছেন। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন তাঁর বিখ্যাত সংলাপের কথা। দেশের এমন অস্থির সময়ে সৃজিতের এই মোক্ষম জবাবে খুশি নেটদুনিয়া।

একজন যেমন বলেছেন,’সৃজিত গরু খাবেন নাকি ডাইনোসোর খাবেন, তাতে আপনার কি’?আবার সনাতনী হিন্দু ধর্মের রক্ষাকর্তা এক ভক্ত আবার সৃজিতকে বলে বসলেন, ‘দাদা, আমি অপেক্ষায় আছি কবে আপনি শ্বশুরবাড়ি থেকে শুকরের মাংসের একটি ডিশ পাবেন। আশা করি আপনার শাশুড়ি শুকরের মাংস রান্না করতেও খুব ভালবাসেন’।

তাঁকেও মোক্ষম জবাব দেন পরিচালক। লেখেন, ‘না উনি শুকরের মাংস খানও না, রান্নাও করেন না, ঠিক যেমন আমার মা গোমাংস খান না কিংবা রান্না করেন না। কিন্তু আমি সব খাই। এমনকি আপনার মতো কেঁচোদেরও। সস দিয়ে আপনাকে খেলে আহা! স্বর্গীয় অনুভূতি হবে।’ বাংলার জামাইকে এত সুন্দর জবাবের জন্য সাধুবাদ জানিয়েছেন সকলে। সেই সঙ্গে দ্বিতীয় পুরুষের অগ্রিম শুভেচ্ছা।

ad

পাঠকের মতামত