307652

বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রামের, খেলাটি দেখুন সরাসরি

বিপিএলের চলতি আসরের সর্বোচ্চ ইনিংস দাঁড় করালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির ঢাকা প্লাটুনের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২১ রান সংগ্রহ করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এর আগে আসরের সর্বাধিক রান ছিলো খুলনা টাইগার্সের। রাজশাহী রয়্যালসের দেয়া ১৮৯ রানের জবাবে ৫ উইকেটে ১৯২ রান তুলেছিলো তারা। এবার দুশো’ রান টপকালো চট্টগ্রাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতে পারেননি বোলাররা। অধিনায়ক মাশরাফিও সুবিধা করতে পারেননি বল হাতে। শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলতে থাকেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান লিন্ডলে শিমন্স। রান আউট হওয়ার আগে তিনি করেন ৫৭ রান। আরেক ওপেনার আভিশকা ফারনান্দো ফেরার আগে খেলে যান ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস।

দুই ওপেনার ফেরার পর ইমরুল কায়েসকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ। এদুজন দলকে দুশো’র কোটায় রেখে যান। মাহমুদুল্লাহ ৫৯ এবং ইমরুল আউট হন ৪০ রানে।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

ad

পাঠকের মতামত