307201

নাগরিকত্ব সংশোধনী বিল পাস: যা বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশের মন্তব্য করার কিছু নেই। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবাসী আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বর্তমান সরকারই দেশের ইতিহাসের সব থেকে সংখ্যালঘু বান্ধব সরকার বলেও এসময় দাবি করেন সরকারের এ মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বয়কট করেনি উল্লেখ করে তিনি জানান, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই তারা সফর বাতিল করেছেন। এছাড়া আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন সামনে রেখে ২৯টি জেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ad

পাঠকের মতামত