গরিব বলেই কী এত সমালোচনা, রানু মণ্ডলের মেয়ের প্রশ্ন
বিনোদন ডেস্কঃ রানু মণ্ডল। পশ্চিমবঙ্গের রানাঘাটের রেল স্টেশন থেকে বলিউড। খ্যাতি পেলেও সমালোচনা যেন পিছু ছাড়ছে না রানু মণ্ডলের। রানুকে নিয়ে চলা সমালোচনা নিয়ে প্রশ্ন তুললেন তার মেয়ে। তার মেয়ে সাথীর প্রশ্ন, তার মা গরিব বলেই কী এত সমালোচনা?
জি নিউজের খবরে বলায় হয়, সম্প্রতি র্যাম্পে ভারী মেকাপে হাটতে দেখা যায় রানু মণ্ডলকে। সাথী তার মাকে র্যাম্পে হাটানো নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি অভিযোগ করেন, অতিরিক্ত মেকাপে তার মাকে সাজিয়ে র্যাম্পে হাটানো উচিৎ হয়নি। তার মা একজন শিল্পী, মডেল নন। তাই তাকে এভাবে র্যাম্পে হাঁটানো একেবারেই যুক্তিসঙ্গত নয় বলে তিনি মনে করেন।
সাথী বলেন, ‘দরিদ্র পরিবার থেকে উঠে এসে বলিউডের গ্লামারস জগতে হাজির হয়েছেন রানু মণ্ডল। তিনি কোনো বিত্তশালী পরিবারের সদস্য নন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকেই তিনি উঠে এসেছেন। তাই এভাবে তাকে সমালোচনা করা উচিত নয়। আর গরিব বলেই হয় তো তাকে বেশি সমালোচনা করা হয়।’
যতই সমালোচনা করা হোক না কেন তার মাকে গানের গলার জন্য মানুষ মনে রাখবে বলে মনে করেন সাথী।




