305435

৩০-৩৫টি বিয়ে করেছি, সেঞ্চুরি করতে চাই: সিমলা

‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা বিয়ে করে সেঞ্চুরি করতে চান। বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মজার ছলে সিমলা এমন মজার মন্তব্য জানান। অনুষ্ঠানের উপস্থাপক সিমলাকে প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করেছেন কয়টা?’ সিমলা উত্তরে বলেন, ‘মোটামুটি ৩০-৩৫টি’।

তখন উপস্থাপক আবার বলেন, ‘দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন?’ উত্তরে সিমলা বলেন, ‘সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।’

অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজকে নিজের বন্ধু বলে দাবি করেন সিমলা। যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি তুলে সেটা বিলি করার বিষয়টিও তিনি স্বীকার করে নেন।

ad

পাঠকের মতামত