মহাদেবপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ!
নওগাঁর মহাদেবপুরে রোববার রাস্তা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে (৪৫) গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে মহাদেবপুর থানা পুলিশ।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, চকরাজা (মধ্যপাড়া) গ্রামের জনৈক্যের স্ত্রী গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভ্যানযোগে এসে সন্ধ্যায় উপজেলার সরস্বতীপুর বাজার এলাকার কদমতলী মোড়ে নামেন। সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাজারের পাশে পরিত্যাক্ত অন্যানা বর্ষা রাইচ মিলের চাতালে চারজন বখাটে যুবক পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় রাইচ মিলের পাশের রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় শব্দ শুনে ভেতরে প্রবেশ করলে ধর্ষকরা পালিয়ে গেলে গৃহবধূকে উদ্ধার করে তার স্বামীর বাড়িতে পৌছে দেয়। স্থানিয় ভাবে বিষয় মিমাংশার চেষ্টাই ব্যর্থ হলে গত শনিবার রাতে ঐ গৃহবধূ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আফাজ উদ্দীন মবন্ডলের পুত্র সিরাজুল ইসলাম (৩০), মৃত কচতুর মন্ডলের পুত্র মজিদুল ইসলাম বাবু (৩২) ও মোঃ আব্দুর রহিমের পুত্র আবুল কাশেম মিঠু (৪২) ও ভীমপুর (ভেবরী) গ্রামের ইউনুস আলী (৪২) কে আসামি করে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঐ রাতেই মহাদেবপুর থানা পুলিশ সিরাজুল ইসলাম , মজিদুল ইসলাম বাবু ও আবুল কাশেম মিঠুকে গ্রেফতার করে গতকাল রোববার জেলহাজতে প্রেরণ করেন।
ঐ মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামি ইউনুস আলীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




