‘বালিশ কেলেঙ্কারি’তে চাকরি হারালেন ১৬ কর্মকর্তা
রূপপুর ‘বালিশকান্ডে’র সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৬ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রমাণসাপেক্ষে গণপূর্ত মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে আদালতে।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে এ ঘটনায় মোট ৩৪ জনের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। যার মধ্যে ৪ জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের।
পূর্ত মন্ত্রণালয়ের যে ৩০ জনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তাদের মধ্যে ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়। এই ১৬ জনের অপরাধ গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। তবে, অন্য মন্ত্রণালয়ের ৪ জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার এখতিয়ার নেই গণপূর্ত মন্ত্রণালয়।






