সৌদি যুবরাজের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা ফাঁস করলেন পুতিন
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রাশিয়ার অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল-আরাবিয়া’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন তিনি।
সোমবার (১৪ অক্টোবর) প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন পুতিন। এর আগে আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের যুবরাজ ও ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আমাদের (রাশিয়ার) অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর সে সম্পর্কটা হলো বন্ধুত্বের।
মাত্র একদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন পুতিন। তবে এই সফরে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে দশটির বেশি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হতে পারে।




