303343

রাসেলকে বাকি ৪০ লাখ টাকা দেয়ার আদেশ স্থগিত

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪০ লাখ টাকা দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন পরিবহনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

গ্রিন লাইন কর্তৃপক্ষের করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়। রাসেল সরকারকে রবিবার গ্রিন লাইন কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৫ জুন এক আদেশে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে রাসেল সরকারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। এই আদেশের অংশ হিসেবে গ্রিন লাইন কর্তৃপক্ষ গত ২৯ জুলাই পর্যন্ত রাসেল সরকারকে দুই কিস্তিতে ১০ লাখ টাকা দেয়। বাকী ৪০ লাখ টাকার বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৭ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

এরও আগে হাইকোর্ট গত ৪ এপ্রিল এক আদেশে ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে রাসেল সরকারের অনুকূলে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। অন্যথায় ১১ এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। এরপরই গত ১০ এপ্রিল ৫ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। আদালত বাকী ৪৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। সেক্ষেত্রে প্রতিমাসে ৫ লাখ টাকা করে দিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই আরো ৫ লাখ টাকা দেয়।

ad

পাঠকের মতামত