কমলাপুর স্টেশনে ট্রলিতে ১০ টাকায় পানি পার! (ভিডিও)
টানা দুই ঘণ্টার বৃষ্টিতে ভোগান্তিতে বাদ পড়েনি রাজধানীর কমলাপুর স্টেশন। ফলে ট্রেনে যাতায়াতকারী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এরই সুযোগ নিয়েছে স্টেশনেরই কিছু সুযোগ সন্ধানী কুলি বা মালামাল বহনকারী কয়েকজন।
স্টেশনের ট্রলীতে করে ‘পানি পার, পানি পার’ করে মানুষ ডেকে নিয়ে ১০ টাকায় পারাপার করছে। এরকমই একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের বাইরে পানি জমে যাওয়ায় অনেকেই ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। এসময় কয়েকজন লাল পোশাক পরা কুলি মালামাল টেনে নেয়ার ট্রলিতে করে মানুষ পার করছে। বিনিময়ে তারা ১০ টাকা নিচ্ছে।




