301448

নার্সের অপারেশন: কেড়ে নিলো রোগীর জীবন

বৃহস্পতিবার টিউমার অপারেশনের জন্য দিনাজপুরের বিরামপুরে আনাসা হাসপাতাল এন্ড ডায়োগষ্টিক সেন্টারে আসেন রেশমা আক্তার। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন শুরু করেন নার্স ফারজানা ইয়াসমিন জলি। তবে ব্যর্থ হলেন তিনি! অপারেশনের সময়ই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের স্বজনরা জানায়, রেশমা আক্তার বিজলী দীর্ঘদিন ধরে জরায়ুতে টিউমার জনিত রোগে ভুগছিলেন। গতকাল টিউমার অপারেশনের জন্য বিরামপুরের আনাসা হাসপাতাল এন্ড ডায়োগষ্টিক সেন্টারে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন শুরু করে নার্স ফারজানা ইয়াসমিন জলি। ডাক্তার না হয়েও অপারেশন করায় অপারেশন থিয়েটারেই রেশমা আক্তার বিজলীর মৃত্যু হয়।

এঘটনায় হাসপাতালের মালিক ডাক্তার মশিউর রহমনসহ তিন জনকে আসামি করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ওই ক্লিনিকের নার্স অপারেশনকারী ভুয়া চিকিৎসক ফারজানা ইয়াসমিন জলিকে আটক করেছে পুলিশ।

এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। ফারজানা ইয়াসমিন জলি আটক হলেও অন্য আসামিরা পলাতক রয়েছে।

ad

পাঠকের মতামত