নায়িকার বাড়ির ছাদে যুবকের ঝুলন্ত লাশ
ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম আমতলা নামক স্থানে নির্মানাধীন ভবনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্মানাধীণ ওই ভবনটি চিত্র নায়িকা শায়রিয়ার ইসলাম শায়লার বলে জানা গেছে।খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এসপি মো. আলীমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই মানিক মিয়া জানান, চিত্র নায়িকা শাহরিয়ার ইসলাম শায়লার ভবন নির্মাণের কাজ চলছে। সকালে শ্রমিকরা কাজ করতে এসে ছাদের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, নিহত যুবকের নাম হাবিব, বাড়ি কুমিল্লায়। আরো খোঁজ খবর নিচ্ছি। পিবিআই ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।তিনি আরো জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।




