300745

চাকরিপ্রার্থীর মাকে ধ’র্ষণ, আ’লীগ নেতা গ্রেপ্তার

ধ’র্ষণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগ নেতাকে মো. হামীম নূরীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে রামপালের শ্রীফলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও ধ’র্ষণ মামলা রয়েছে।

জানা যায়, গোপালগঞ্জের একজনকে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ করেন হামীম। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী। টাকা ফেরত দেয়ার কথা বলে কৌশলে ওই চাকরি প্রার্থীর মাকে ধ’র্ষণ করে হামীম। ধ’র্ষিত নারী রামপাল থানায় মামলা দায়ের করেন। সূত্রঃ বাংলানিউজ

ad

পাঠকের মতামত