300725

একমাত্র ছেলে নিয়ে চমক দেখালেন নারী ইউএনও

একমাত্র ছেলেকে সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে উপজেলাবাসীর মাঝে চমক সৃষ্টি করেছেন ফেনীর ছাগলনাইয়ার ইউএনও সাজিয়া তাহের। তিনি তার একমাত্র ছেলে সন্তান শাদাব হাসানকে (৪) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছেন। বিষয়টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোগন সৃষ্টি করেছে।
গত সোমবার সকালে ইউএনও তার ছেলে শাদাতকে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি করান।

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কারণ সম্পর্কে সাজিয়া তাহের বলেন, আমার ছেলের বয়স অনুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি করা উচিত। আমি ছাগলনাইয়ার কয়েকটি কিন্ডার গার্টেন স্কুল পরিদর্শন করে দেখেছি প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য যে ব্যবস্থা থাকা প্রয়োজন তা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোথাও নেই।

তিনি বলেন, ছাগলনাইয়া মডেল প্রাইমারি স্কুলে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদের শ্রেণি কক্ষসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র রয়েছে। তাছাড়া স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ সব শিক্ষক যোগ্যতা সম্পন্ন।

ইউএনও বলেন, আমি আশা করব সকল অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়াবেন। সরকারি স্কুলে এখন শিক্ষা ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক ভালো।

ad

পাঠকের মতামত