299083

ছদ্মবেশে ঢুকেছে চার আইএসআই গুপ্তচর, ভারতজুড়ে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক-আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকেছে আইএসআইয়ের এক এজেন্ট-সহ চারজন জঙ্গি। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই দেশজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সোমবার রাজস্থানের সিরোহি জেলা প্রশাসনের দেয়া খবর অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক এজেন্ট আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকেছে। তার সঙ্গে রয়েছে আরও তিন জঙ্গি। এই খবর পাওয়ার পরে রাজস্থান ও গুজরাট সীমান্ত-সহ গোটা দেশজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তে বার বার সেনার কড়া পাহাড়ার জেরে ওই সীমান্ত দিয়ে কিছুতেই ভারতের মাটিতে ঢুকতে পারছে না জঙ্গিরা । ফলে উপায়ান্তর না পেয়ে ঘুরপথে এবার ভারতে মাটি ছুঁতে ফেলতে ব্যস্ত পাকিস্তানি গুপ্তচররা বলে ভারতের অভিযোগ। রাজস্থানের সিরোহি জেলার এসপি কল্যাণমল মীনা এই সতর্কতামূলক খবর পেয়েই তৎক্ষণাৎ পদক্ষেপ করেছেন। তিনি রাজ্যের সব কটি থানায় চিঠি লিখে পুলিশবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ বলেছেন, ওই আইএসআই জঙ্গিরা যেকোনও মুহূর্তে দেশের যেকোনও প্রান্তে নাশকতা চালাতে পারে।

সতর্কতা পাওয়ার পরই বাজার, সিনেমাহল, স্টেশন, বাস স্টপের মতো ভিড়ে ঠাসা অঞ্চলগুলি, হোটেল, স্কুল, কলেজে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট তৈরি করে চলছে চেকিং। কাউকে সন্দেহজনক মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু রাজস্থান এবং গুজরাটই নয়, দেশের সর্বত্র নিরাপত্তার কড়াকড়ি চলছে। কার্যত নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা ঘেরাটোপ। জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই এই হামলার ছক কষেছে জঙ্গিরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ad

পাঠকের মতামত