295122

পুত্রবধূকে শ্বশুরের ধর্ষণচেষ্টা, স্বামীর কাণ্ডে হতবাক সবাই!

ঝিনাইদহে গৃহবধূ শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও আত্মীয়স্বজন।আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাসীদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের পিতা সিরাজ জানান, তিন বছর আগে সদর উপজেলার মথুরাপুর গ্রামের নাসির মন্ডলের ছেলে নয়নের সাথে বড় মেয়ে শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর আমার মেয়েকে কুপ্রস্তাব দিত। একবার শাপলা বাড়িতে এসে আর শ্বশুরবাড়ি যেতে চায় না। পরে তাকে বুঝিয়ে শ্বশুর বাড়ি পাঠানো হয়।

এরপর গত বুধবার শাপলার শাশুড়ি তাঁর মেয়ের বাড়িতে গেলে শ্বশুর জোরপূর্বক ধর্ষণ করতে গেলে শাপলার চিৎকারে প্রতিবেশীরা চলে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাই নয়ন উল্টো আমার মেয়েকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এরপর প্রতিবেশীরা শাপলাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শাপলার অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যেতে বলেন ডাক্তার। এরপর বৃহস্পতিবার রাতে মারা যায় শাপলা।

স্থানীয় মহিলা মেম্বার লাকী খাতুন জানান, শাপলা নরম স্বভাবের মেয়ে ছিল। আগেও এমন অত্যাচার করলেও মুখ বুঝে সহ্য করত। শাপলার লাশটি শনিবার পৌঁছালে গ্রামের লোকজন লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও বাসুদেবপুর বাজারে গিয়ে মানববন্ধন করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ad

পাঠকের মতামত