চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করেন রায়হান
নরসিংদীর শিবপুর উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন রায়হান মিয়া (২২) এক ব্যক্তি। এ ঘটনায় ঢাকার উত্তরায় বায়তুন নুর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। জিজ্ঞাসাবাদে চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করেন বলে জানিয়েছেন তিনি।আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে রায়হানকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুটির দাদা বাদী হয়ে গত রোববার শিবপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রায়হানের বাবার নাম আব্দুল বাছেদ মিয়া। তারা শিবপুর উপজেলার সাং-বাহারদিয়া গ্রামের বাসিন্দা।র্যাব জানায়, গত শনিবার সন্ধ্যায় রায়হান ওই শিশুকে চকলেট খাওয়াবেন বলে লোভ দেখান। শিশুটি রাজি হলে তাকে বাড়ির পাশে আড়ালে নিয়ে ধর্ষণ করেন তিনি। শিশুটি চিৎকার শুরু করলে তার দাদীসহ আশেপাশের বাড়ির লোকজন সেখানে চলে আসেন। এ সময় পালিয়ে যান রায়হান।
শিশুটিকে বাড়ি নিয়ে কী হয়েছিল জানতে চাইলে ঘটনার বিবরণ দেয় সে। পরে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিবপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির দাদা।
র্যাব আরও জানায়, ঘটনার পর র্যাব-১১’র একটি বিশেষ দল পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ নজরদারীসহ বিভিন্ন অভিযান পরিচালনা করে। আজ শুক্রবার উত্তরার বায়তুন নুর জামে মসজিদ এলাকা থেকে পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।




