294711

মেয়েদের আইপিএলে জাহানারাই প্রথম বাংলাদেশি

স্পোর্টস ডেস্কঃ প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ভারতে মেয়েদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন জাহানারা আলম। ভেলোসিটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার।জাহানারা ছাড়াও তার দলের অপর তিন বিদেশি নারী ক্রিকেটারের মধ্যে আছেন- নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, ইংল্যান্ডের ড্যানিয়েল ওয়াট, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।

ভারতীয় নারী ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ এই দলের অধিনায়ক। টুর্নামেন্টের বাকি দুটি দল সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্স। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার এ টুর্নামেন্টে খেলছেন না।ছয় দিনের এই টুর্নামেন্টে জাহানারাদের দলের কোচিং করাবেন বাংলাদেশের মেয়েদের জাতীয় দলের সাবেক কোচ মমতা মাবেন।

ad

পাঠকের মতামত