বউ ও শ্যালিকাকে একসঙ্গে ‘অন্তরঙ্গভাবে’ জড়িয়ে ধরলেন রণবীর!
বিয়ের পর সুখের সংসার পেতেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সংসার জীবন শুরুর পর যে চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছে রণবীরের, সব হিট হয়েছে। দীপিকা যেন তার সংসারে সুখের বর হয়ে এসেছেন।সিম্বা থেকে গালি বয়, অর্থাৎ দীপিকা যে তার জন্য লাকি, সেটা ভালোভাবেই বোঝা গেছে।কিন্তু এরই মধ্যে যে ছবি প্রকাশ পেল, তাতেই বেশ মজা পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের লোকেরা। দীপিকা ও তার বোন অর্থাৎ শ্যালিকাকে একসঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলেছেন রণবীর। আর এ ছবি প্রকাশের পর থেকেই তাদের ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন দীপিকা। বাবা, মা ও বোনের সঙ্গে খুবই নিবিড় সম্পর্ক তার৷ সে কারণে রণবীরেরও খুব কাছের মানুষ অনিশা। জামাইবাবু ও শ্যালিকার সম্পর্ক খুবই মধুর।তাই তো বউ ও শ্যালিকাকে একসঙ্গে জড়িয়ে ধরলেন রণবীর। আর মাঝে পড়লেন দীপিকা। তিনি লিখেছেন, স্বামী ও বোনের মাঝে তিনি চিড়েচ্যাপ্টা হয়ে গিয়েছেন।




