294542

শমী কায়সারকে অবাঞ্ছিত ঘোষণা করলো সাংবাদিকরা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ সাংবাদিকদের সঙ্গে ধৃষ্টতাপূর্ণ আচরণ ও কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারকে সব ধরনের গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করেছে। একই সাথে তাকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়া হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে এ আল্টিমেটাম দেয়া হয়।

বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কদমফুল ফোয়ারা ঘুরে ক্লাব চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সাংবাদিক নেতারা শমী কায়সারকে গণমাধ্যম বৈরী ঘোষণা করে বলেন, ধৃষ্ঠতাপূর্ণ আচরণের জন্য শমী কায়সারকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। এ সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলে মিডিয়া অঙ্গনে তিনি অবাঞ্ছিত হবেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম অবদুল্লাহ, ডিইউজে’র সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, বিএফইউজে’র সহ-সভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

ad

পাঠকের মতামত