294185

কষ্টার্জিত জয় স্পার্সদের, আলাভেসকে দুই গোলে হারিয়েছে বার্সা

স্পোর্টস ডেস্ক।। শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। লিগের ৩৪তম রাউন্ডে দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়েছে মেসিবিহীন বার্সা। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ লিগে শেষ বার্সেলোনার ৩৪তম ম্যাচ। হাতে বাকি আর মাত্র ৫টি। তার আগেই অবশ্য শিরোপার স্বাদ পেতে পারে কাতালানরা। অবশ্য যদি অ্যাতলেটিকো হারে তবেই।

৩৪ তম রাউন্ডে এদিন বার্সেলোনার প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। আলাভেসের মাঠে এদিন আতিথ্য নেয় মেসিবিহীন বার্সা। ডাগআউটে বসে খেলা উপভোগ করেন দলের প্রাণভোমরা। প্রতিপক্ষ আলাভেস অপেক্ষাকৃত দুর্বল হলেও, মেসির শূন্যতা শুরু থেকেই টের পায় কাতালানরা। তাইতো অগোছালো খেলার প্রথমার্ধ থাকে গোলশূন্য।

বিরতির পর খোলস পাল্টে আপন চেহারায় ফিরে আসে বার্সা। ৫৪ মিনিটে কাতালানদের গোল খাতা খোলেন চার্লস অ্যালেনা। এরপর ৫৯ মিনিটে পেনাল্টি পায় বার্সা। আলাভেস ফুটবলার পিনার হাতে বল লাগলে বাঁশি বাজান রেফারি। আর সেই পেনাল্টি কাজে লাগিয়ে বার্সার ব্যবধান ২-০ করে উরুগুইয়ান তারকা সুয়ারেজ। বাকি সময়টায় আর কোন গোল হয়নি। ফলে শিরোপার পথে জয় নিয়ে আরো একধাপ এগিয়ে যায় ভালভার্দে বাহিনী।

এদিকে ইপিএলে নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হয় ব্রাইটন অ্যান্ড হোভ এলবিয়নের। পরিপূর্ণ একটি দল এদিন হয়ে ওঠে সম্পূর্ণ অপরিণত। নিজেদের মাঠেও মেতে ওঠে এলোমেলো খেলায়। ফলে প্রথমার্ধে পায়না কোন গোলের দেখা।  দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণ বাড়ায় স্পাররা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা ফল পায় ম্যাচের ৮৮ মিনিটে। ডেলে আলির অ্যাসিস্টে গোল করেন এরিকসেন। পরে ঐ এক গোলের কষ্টার্জিত জয় পায় পোচেত্তিনোর দল। সময়টিভি।

ad

পাঠকের মতামত