293934

স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনের নিচে স্বামীর আত্মহত্যা

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে সাজেদুর রহমান সাজু (৩৫) নামে এক ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল গত মঙ্গলবার রাত সোয়া ৯টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান সাজু উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান,চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই সাজেদুর রহমান সাজু আকস্মিকভাবে রেললাইনের ওপর শুয়ে পড়ে। এসময় ট্রেনটি তার শরীরকে দ্বিখণ্ডিত করে চলে যায়। ঘটনার আগে সাজেদুর রহমান সাজু তার মোবাইলে কোনো এক নারীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনের ওপারে তার স্ত্রীর সঙ্গেই কথা বলছিলেন। এর পরপরই তিনি রেল লাইনের ওপর শুয়ে পড়ে আত্মহত্যা করেন।

নিহত সাজুর বাবা পল্লী চিকিৎসক মো. জামান বলেন, ‘সাজেদুর রহমান সাজু অসুস্থ হওয়ার কারণে তাকে চিকিৎসায় জন্য ভারতে পাঠানোর ব্যবস্থা করেছি। এজন্য কয়েকদিন আগে জমি বিক্রি করে টাকা জোগার করেছি। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা বুঝে উঠতে পারছি না।’

স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাটি পার্বতীপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ পার্বতীপুর থেকে রাত সাড়ে ১১টার আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এসে লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তার আগেই নিহত সাজেদুর রহমান সাজুর পরিবারের লোকজন জোরপূর্বক লাশ বাড়িতে নিয়ে গেছে। ফলে পুলিশ এসে লাশ না পেয়ে পার্বতীপুর ফিরে গেছে।’

ad

পাঠকের মতামত