এবার হ্যাক হলো মডেল সানাইয়ের ফোন
বিনোদন প্রতিবেদকঃ বর্তমানে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচিত-সামালোচিত একটি নাম সানাই মাহবুব সুপ্রভা। খোলামেলা পোশাক থেকে শুরু করে আরো অনেক কারণেই তিনি এখন আলোচিত। শুধু তাই নয় বিভিন্ন সময় হ্যাক হয়েছে তার ফেসবুক আইডিও। তবে এবার ফেসবুক নয় বরং হ্যাক হলো তার ব্যবহৃত স্মার্ট ফোনটি।
মঙ্গলবার বিকেলে সানাই নিজেই তার ফোন হ্যাক হওয়ার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে আমি বুঝতে পারি আমার ফোনটি হ্যাক হয়েছে। কে বা কারা কী কারণে এসব করছে আমি জানি না। এর আগেও বেশ কয়েকবার আমার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছিলো। আমি এখন যাচ্ছি থানায় জিডি করতে।
উল্লেখ, খোলামেলা পোশাক পড়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলো এই মডেল। এরপর নতুন করে আলোচনায় আসে এক রাজনৈতিক ব্যক্তিকে বিয়ের করার খবর দিয়ে।




