নুসরাত হত্যা: আরেক পরিকল্পনাকারী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার ভোর রাতে ইফতেখার উদ্দিন রানাকে (২১) গ্রেপ্তার করা হয়।পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনউদ্দিন জানান, শনিবার ভোর রাতে রাঙামাটি সদরের টিঅ্যান্ডটি আবাসিক এলাকার একটি বাসা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজীর চরগনেশ এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা ওই হত্যাকাণ্ডের পর পালিয়ে রাঙামাটি চলে গিয়েছিলেন বলে জানান তিনি।আটক রানা ‘নুসরাত হত্যাকাণ্ড’র পরিকল্পনাকারীদের একজন বলে তদন্তকারীদের ভাষ্য।




