292500

২ কোটি টাকাতেও ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপণে রাজি হলেন না এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক।। সবসময় যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন। আবারও খবরের শিরোনামে তিনি। এবার ফেয়ারনেস ক্রিমের দুই কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে আলোচনায় মালায়ালম অভিনেত্রী সাঁই পল্লবী। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অভিনেত্রী সাঁই পল্লবী নিজে মেকআপ ব্যবহার করেন না বললেই চলে। পর্দায় যতটুকু না হলেই নয়, ততটুকু মেকআপে দেখা যায় এ অভিনেত্রীকে। নিজের ত্বকের খুঁতগুলো লুকাতে চান না তিনি। আর সেকারণেই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতে চাননি।

এর আগে পল্লবী বলেছিলেন, ‘আমি বিউটি প্রোডাক্টের পক্ষে নই। আপনি যেমন এবং আপনার ত্বকের রঙ যেমন, সেটাতেই আপনার আত্মবিশ্বাসী হতে হবে।’ ২০১৫ সালে ‘প্রেমাম’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় সাঁই পল্লবীর। প্রতিটি সিনেমাতেই তার লুক রাখা হয়েছে খুব সাদামাটা। তার ব্রণগুলোও মেকআপে ঢেকে দেওয়া হয়নি।

সর্বশেষ মুক্তি পাওয়া হরর সিনেমা ‘আথিরানে’ ফাদা ফসিলের বিপরীতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন পল্লবী। এ ছাড়া তার ‘এনজিকে’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে সুরিয়া এবং বিরাট পাভরমের পাশাপাশি রানা দুর্গাবর্তীর সঙ্গে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সাঁই পল্লবী।

ad

পাঠকের মতামত