১৪ বছরের শিশু প্রেমিকাকে জোরপূর্বক ঝোঁপে নিয়ে যায় প্রেমিক, অতঃপর….
নিউজ ডেস্ক।। আড়াইহাজারে ঝোঁপে নিয়ে ১৪ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবির কান্দী গ্রামে এই ঘটনা ঘটে। ১৬ এপ্রিল ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ১৬ এপ্রিল বিবির কান্দী গ্রামের ১৪ বছরের শিশুর বাবা-মা বেড়াতে যায়। তখন মেয়েটিকে একই গ্রামে তার ফুফুর বাড়ীতে রেখে যায়। এই সময় বিবিরকান্দী গ্রামের সাজন মিয়ার ছেলে প্রেমিক জুয়েল মিয়া (২২) মোবাইল ফোনে মেয়েটিকে বাহিরে আসতে বলে। মেয়েটি বাহিরে আসলে একই গ্রামের নায়েব আলীর ছেলে জালাল (২৪) এর সহযোগিতায় জোরপূর্বক মেয়েটিকে তার ফুফুর বাড়ীর পিছরের ঝোঁপে নিয়ে জালালের সহযোগিতায় প্রেমিক জুয়েল ধর্ষণ করে।
এই সময় ধর্ষিতার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি মিমাংসা করার জন্য চেষ্ঠা করে ২ দিন পর বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য চেষ্ঠা চলছে। উ




