পূর্ণিমার মেকআপ আর দুষ্টুমি গানের তালে-তালে (ভিডিও)
বিনোদন ডেস্ক : দিন যতই গড়াচ্ছে, পূর্ণিমাও তার আলো ততই ছড়িয়ে চলছেন! সেটা হোক তার কাজ কিংবা রূপে। তবে তার রূপের রহস্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো প্রায়শই দর্শক-ভক্তদের দেখা যায় চুলচেরা বিশ্লেষণ করতে। ওদিকে পূর্ণিমাও এ রহস্য নিয়ে মুখ খুলতে নারাজ। দর্শকদের মধ্যে ঘনিভূত হয়েছে, পূর্ণিমার রূপের রহস্যটা আসলে কী। রঙিন দুনিয়ার জীবনের বড় একটা অংশ জুড়েই থাকে মেকআপ। এর মধ্যমেই বদলে দেওয়া যায়, একটি মানুষের আদ্যোপান্ত। আর সেই মেকআপ নিয়ে দুষ্টমিতে মজেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।
সামাজিক যোগাযোগের মাধ্যম লাইক ভিডিও.কম-এ তিনি বেশ অ্যাকটিভ। তার অ্যাকাউন্ট থেকেই বেশকিছু মজার ভিডিও পোস্ট করেছেন এ নায়িকা। তারমধ্যে একটি হলো মেকআপ নিয়ে। ভিডিওতে দেখা যায়, তড়িঘড়ি করেই মেকআপ নিচ্ছেন তিনি।
কয়েকদিন আগে পূর্ণিমা জামালপুর পুলিশ লাইনের আয়োজনে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে ফেরার পথে যাত্রা বিরতিতে একটি দোকানে মজার ছলে ‘পানওয়ালি’ হয়ে একটি ভিডিও করে ফেসবুকে শেয়ার দিয়েছেন পূর্ণিমা। সেটিও বেশ দর্শকপ্রিয়তা পায়।
https://www.youtube.com/watch?time_continue=14&v=V1P7PHIO4SQ




