290976

আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল, তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন: সাফা কবির

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, ‘না আমি পরকালে বিশ্বাস করি না।’ এই ভিডিওর অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।একই সাথে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী ও মডেল। মঙ্গলবার দুপুরে তিনি তাঁর ‘ভুল’ বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একইসাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

সাফা কবির বলেছেন, আমি যদি কোনও ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।তিনি বলেন, আমি এবং আমার আল্লাহ জানেন, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনও কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।

এই অভিনেত্রী বলেন, তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে এসে সাফা দাবি করেন তিনি পরকালে বিশ্বাস করেন না। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না। উত্তরে তিনি বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা। ’ এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন। একচুয়েলি উনি (মেসেজ দাতা) বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।

ad

পাঠকের মতামত