৩৩ বছর পর
বিনোদন ডেস্ক।। খুব ছোটবেলায় মায়ের সঙ্গে আমেরিকা চলে যান মোশাররফ করিম। দীর্ঘ ৩৩ বছর পর দেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর কালচার নিয়ে ঝামেলায় পড়েন। তুই-তুমি আপনির ব্যবহার নিয়ে বেশ বিপদেই পড়তে হয় তাকে। কার সঙ্গে কেমন আচরণ করতে হয় বুঝতে পারেন না। আমেরিকার কালচারের সঙ্গে বাংলাদেশের সবকিছু মিলাতে গিয়ে হিমশিম খেয়ে যান। এমনি এক মজার গল্পে ঈদের জন্য নির্মাণ হলো সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কালচারাল মামা’। এটিতে তার বিপরীতে দেখা যাবে অপর্ণা ঘোষকে। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু।




