প্রধানমন্ত্রী যখন শুধুই মমতাময়ী দাদী!
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় ও দলীয় কাজে সব সময় ব্যস্ত সময় পার করেন এই নেত্রী। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কখনো কখনো হয়ে ওঠেন শুধুই মমতার পরশ মাখা দাদী। নাতি-নাতনিরা যাকে চেনেন শুধু দাদী হিসেবেই, সেখানে রাষ্ট্রীয় আচার কানুনের বালাই থাকে না। প্রধানমন্ত্রীও সেখানে হয়ে ওঠেন তাদের বয়সী একজন শিশু। তেমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন আওয়ামী লীগ নেতা জাহিদ বিন আজিজ।
আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ফেসবুকে আওয়ামী লীগ নেতা জাহিদ বিন আজিজ তাঁর প্রকাশিত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ব্যস্ততার এক ফাকে দিয়ে পারিবারিক এক অসাধারণ মূহুর্তে যখন প্রধানমন্ত্রী শুধুই দাদী। নাতি ‘কাইয়াস মুজিব সিদ্দিক’ ল্যাপটপে কিছু দেখাচ্ছে আর গভীর মনোযোগে দেখছে নাতনি ‘লীলাতুলী হাসিনা সিদ্দিক’ ও দাদী
https://www.facebook.com/zahid.b.aziz/posts/2872423429449306




