289582

নিজের প্রেমের সম্পর্ক ভাঙতে চান টয়া!

বিনোদন প্রতিবেদকঃ শিরোনামটি শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হবাক হওয়ারই কথা। তবে টয়া বাস্তবে তার প্রেমের সম্পর্ক ভাঙতে যাচ্ছেন না। ‘ডিটেকটিভ লাভ’ শিরোনামের একটি নাটকে নিজের পাতানো প্রেম ভাঙতে সাহায্যের জন্য জোভানের দ্বারস্থ হন টয়া। শখের গোয়েন্দা জোভান। তার কাছে নিজের পাতানো প্রেম ভাঙতে সাহায্যের জন্য যান টয়া। তবে জোভানের জন্য বিষয়টি এত সহজ ছিল না। তাকে পড়তে হয়েছে নানা প্রতিকূলতায়। টয়ার জন্য জোভানকে বন্দী হয়ে সেদ্ধ আলু পর্যন্ত খেতে হয়েছে। এমই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ডিটেকটিভ লাভ’।

রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাম, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ। টয়া বলেন, মোহন আহমেদের সঙ্গে অল্পদিনে বেশ ক’টি কাজ করে ফেলেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। কারণ এটি কমেডি ঘরানার। দর্শকের এই নাটকে প্রচুর আনন্দ পাবেন।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ এপ্রিল রাত ৯টায় নাগরিক টিভিতে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’ প্রচার হবে। পাশাপাশি সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

ad

পাঠকের মতামত