288089

হঠাৎ আলোচনায় রাসেলের আবেদনময়ী স্ত্রী

স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্ডীয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ কাপাচ্ছেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। দুর্দান্ত ‘ক্যামিও ইনিংস’ খেলে ভক্তদের মুখে মুখে এখন রাসেলের নাম। তবে শুধু রাসেল নয়, আলোচনা হচ্ছে তার স্ত্রী জেসিম লরাকে নিয়েও। রাসেলের স্ত্রী জেসিম লরা পেশায় একজন মডেল ও ডিজাইনার। এই জুটির দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেম বিয়েতে রূপ নেয় ২০১৪ সালে। ২৪ বছর বয়সী লরার কথা বলতে গিয়ে রাসেল বলেন, স্ত্রীই তার ভালো খেলার অনুপ্রেরণা।

স্ত্রীকে ‘লেডি লাক’ বলে নাম দিয়েছেন আন্দ্রে রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে লরাকে সবেচেয়ে আবেদনময়ীও বলা হচ্ছে। দুর্দান্ত ইনিংসের পরে কেকেআর শিবিরে আন্দ্রে রাসেলের নামকরণ হলো ‘বাহুবলী’। জামাইকান অলরাউন্ডারের এই নামকরণ করেন কলকাতার সাবেক দুই খেলোয়াড় শিবম মাভি ও কমলেশ নগরকোটি। শাহরুখ খান পর্যন্ত টুইটে লিখেছেন, আসল বাহুবলি আন্দ্রে রাসেল!

চলতি আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে ২০৭ রান করেছেন রাসেল। স্ট্রাইক রেট ২৬৮.৮৩। আইপিএলে শুক্রবার রাতে কোহলিদের বিপক্ষে তার ইনিংসটি সহজেই ভুলতে পারবেন না ক্রিকেট ভক্তরা। রাসেলের ১৩ বলে ৪৮ রানের কল্যাণে কলকাতা অসাধারণ জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে কলকাতা।

ad

পাঠকের মতামত