দুই স্ত্রীর দ্বন্দ্ব: মরেও শান্তি পেলেন না টেলি সামাদ
বিনোদন প্রতিবেদক| চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গুনী এই অভিনেতা শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তার মৃত্যুর খবর প্রকাশের পর থেকে হাসপাতালে আসতে থাকেন তার আত্মীয়-স্বজনরা। হাসপাতালে আত্মীয়-স্বজনরা তাকে দেখতে আসলে জানা যায় টেলি সামাদ জীবিত থাকা অবস্থাতেই তার দুই স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ছিলো। আর তাই তো শেষবারের মতো বাবাকে দেখতে এসে না দেখেই ফিরে যেতে হয় দ্বিতীয় স্ত্রী ও ছেলে দিগন্তকে।
দিগন্ত বলেন, বাবা মারা গেছে। বাবাকে দেখতে মাকে সাথে নিয়ে আসছি। এসে শুনে বাবাকে দেখাবে না তারা। একজন মৃত ব্যক্তিকে দেখতে দিচ্ছে, না এটা সত্যি দুঃখজনক। এদিকে টেলি সামাদের জানাজা নিয়েও শুরু হয়েছে তার দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব। টেলি সামাদের প্রথম জানাজা তার বাসা পশ্চিম রাজাবাজারে বাদ মাগরিব হওয়ার কথা থাকলেও হুট করেই ঘোষণা করা হয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ এশা। আর এনিয়েই টেলি সামাদের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ের বাকবিতণ্ডা শুরু হয়েছে।
এদিকে টেলি সামাদের দ্বিতীয় পক্ষের ছেলের অভিযোগ তাদের এত দিন অনেক কিছু থেকেই বঞ্চিত করা হয়েছে। এমন কি রাজাবাজারের বাড়িতে একটি ফ্ল্যাটও দেয়া হয়নি। যাই হউক বাবা মারা গেছে। আমি তার ছেলে। আমারো তো অধিকার আছে৷ আমি তাদের সাথে আলাপ করে জানাজার সময় নির্ধারণ করেছি। কিন্তু হুট করে তারা সময় পরিবর্তন করলো। তাহলে কি আমারা আমার বাবা জানাজা করতে পাড়বো না?
প্রতিবেদনটি লিখা পর্যন্ত নিশ্চিত হয়নি কখন টেলি সামাদের জানাজা হবে বা রাতে কোথায় রাখা হবে তার মৃতদেহ।আগামীকাল বেলা ১১টায় এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁও। সেখানে জানাজা শেষে সমাহিত করা হবে তার মরদেহ।কয়েক মাস আগে বেশ কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা । সর্বশেষ গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো তাকে।
এর আগে গত ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। সে সময় ডাক্তার জানিয়েছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে পাশাপাশি তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল, রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।বৃহস্পতিবার রাতে প্রচন্ড জ্বর থাকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আইসিওতে নেয়া হয় এ অভিনেতাকে।




