287169

টেলি সামাদ আমাদের আইকন ছিলেন : রিয়াজ

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার কমেডি কিং টেলি সামাদ সবকিছুর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। আজ ৬ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর ছড়াতেই ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

প্রিয় এই মানুষটির মৃত্যু সংবাদ শুনে থমকে গিয়েছেন অনেকেই। চিত্র নায়ক রিয়াজ বলেন ‘অসম্ভব ভালো মানের একজন অভিনয় শিল্পী ছিলেন তিনি। সেই সঙ্গে তিনি ভালো গায়ক ছিলেন, পেইন্টার ছিলেন খুব ভালো ছবি আঁকতেন। আপাদ মস্তক শিল্পী বলতে যা বোঝায়। টেলি সামাদ ভাই সেটাই ছিলেন। টেলি সামাদ আমাদের আইকন ছিলেন। তার সঙ্গে যে কয়টা সিনেমায় অভিনয় করেছি। প্রত্যেকটা ছবিতেই তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। কেউ তার শূণ্যস্থান পূরণ করতে পারবে না। ’

১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ টেলি সামাদ। টিভি, চলচ্চিত্রও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তার অবাদ বিচরণ ছিল। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। আর চার দশকের অভিনয় ক্যারিয়ারে টেলি সামাদ অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমাতে।

ad

পাঠকের মতামত