286602

এই প্রথম ধরা দিল ব্ল্যাক হোল

আট মহাদেশে বসানো টেলিস্কোপে এই প্রথম ধরা দিল মহাকাশে নক্ষত্রদের গিলে খাওয়া ব্ল্যাক হোল।দু’বছর ধরে তার ছবি তোলা হয়েছে। যে ছবি প্রকাশ করা হবে এই এপ্রিলেই।ব্ল্যাক হোলের অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে। পৃথিবী থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে। এই ব্ল্যাক হোলের নাম ‘স্যাজিটেরিয়াস এ’।ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ওজন সূর্যের ভর যতটা তার ৪০ লাখ গুণ! বৃত্তাকার দানবের শুধু ব্যাসার্ধটা ১ কোটি ২০ লাখ কিলোমিটার লম্বা!

কৃষ্ণগহ্বরের ছবি তোলার মতো অসাধ্য সাধন করেছে ইভেন্ট হরাইজ্‌ন টেলিস্কোপ (ইএইচটি)। যা বানানো হয় পৃথিবীর ৮টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী ৮টি রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে। কাজ শুরু করেছিল ২০১৭ সালে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, শুধু মহাকাশের গ্যালাক্সির ঠিক মাঝখানে থাকা ব্ল্যাক হোলটিরই ছবি তোলেনি ইভেন্ট হরাইজ্‌ন টেলিস্কোপ, ছবি তুলেছে আরো একটি বিশাল গ্যালাক্সির ঠিক মাঝখানে থাকা আরো ভয়ঙ্কর আরো বড় চেহারার একটি রাক্ষসেরও। সেই গ্যালাক্সির নাম- ‘এম-৮৭’। যা পৃথিবীর চেয়ে রয়েছে ৫ কোটি ৩৫ লাখ আলোকবর্ষ দূরে। দু’টিরই বিরলতম ছবি অনলাইনে প্রকাশ করা হবে এই এপ্রিলে।

ad

পাঠকের মতামত