তামিমপুত্রের অদ্ভুত নাচ ভাইরাল
স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চ হামলার পর চটজলদি দেশে ফেরেন বাংলাদেশ ক্রিকেটাররা। ফিরে অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্যতম হলেন তামিম ইকবাল। সেই সুবাদে বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়েছে আরহাম। তাদের সঙ্গে প্রতিনিয়ত হেসেখেলে সময় কাটছে তার। সদ্য বাবা-মায়ের সামনে আরহামের অদ্ভুত নাচ ভাইরাল হয়েছে। গেল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেন খোদ তামিম। তাতে গানের তালে তালে এক-দুই গুনে তিন বছর বয়সী আরহামকে নাচতে এবং ড্রাম বাজানোর ভঙ্গি করতে দেখা গেছে। বুধবার আরেকটি ভিডিও পোস্ট করেছেন ড্যাশিং ওপেনার। এতে দেখা যায়, নাচতে নাচতে হেডফোনই খুলে গেছে ছোট্ট আরহামের।
ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সবাই তামিমপুত্রের নাচের প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরহাম ইকবাল খানের দেখা মেলে নিয়মিতই। তামিমপত্নী আয়েশা সিদ্দিকা প্রায় প্রতিদিনই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছেলের সঙ্গে মজার ও ভালোবাসার মুহূর্ত পোস্ট করেন। ছেলের দুষ্টুমি হোক কিংবা মা-ছেলের খুনসুটি—প্রায় প্রতিটি মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করেন তিনি। ২০১৩ সালের ২২ জুন বান্ধবী আয়েশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিম। দাম্পত্য জীবনের তিন বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে আরহাম। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা তামিমপুত্রের বয়স এখন তিন বছর।
https://www.instagram.com/p/Bvxv1kVneia/?utm_source=ig_web_copy_link




