285674

উত্তরায় প্রাইভেটকারে আগুন

রাজধানীর উত্তরায় ৪ নং সেক্টরের রাজলক্ষ্মীর সামনে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পর উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাজলক্ষ্মীর সামনে প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২২-৭০১০) আগুনের খবরে আমাদের দুটি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির মালিক হাসমত আলী। আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, গাড়ির ব্যাটারির মিস কানেকশনের কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ad

পাঠকের মতামত