বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ৷ বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই জন মনে চলছে নানা জল্পনা কল্পনা। আবার এ প্রসঙ্গে সরব হয়ে উঠছে গণমাধ্যমগুলো। বিশ্বসেরা গণমাধ্যমগুলো চালাচ্ছে জরিপ, তুলে ধরছে বিভিন্ন পরিংসংখ্যান, জানাচ্ছে নিজস্ব মতামত। এদিকে সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বকাপে খেলা অন্যান্য দলগুলোর সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে জনপ্রিয় স্পোর্টস পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকইনফোর প্রকাশিত স্কোয়াডের সবচেয়ে বড় চমক হচ্ছে তারা তাদের স্কোয়াডে নিয়েছে দীর্ঘদিন দলের বাইরে থাকা ইমরুল কায়েসকে৷ সেই সঙ্গে আছেন তাসকিন আহমেদ। বরাবরের মতো আছেন পঞ্চপান্ডবের পাঁচ তারকা৷ যদিও মাহমুদউল্লাহর কাঁধে মারাত্নক চোটের কারণে তার বিশ্বকাপ কিছুটা অনিশ্চয়তার মুখে আছে। ব্যাটিং অর্ডারে আছেন তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মিঠুন, মুশফিক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাশের মতো ব্যাটসম্যানরা।
সাকিব এবং মিরাজ পালন করবেন স্পিনের গুরুত্বপূর্ণ ভূমিকা৷ পেস আক্রমণে অধিনায়ক মাশরাফির সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন৷ সাইফুদ্দিন অবশ্য পেস অলরাউন্ডারের ভূমিকাতেও থাকবেন ।সবমিলিয়ে ক্রিকইনফোর স্কোয়াডকেই মোটামুটি আদর্শ হিসেবে ধরে নেওয়া যায়৷ কারণ এটি অনেকটা শক্তিশালী স্কোয়াড এবং এখানে একাদশে জায়গা পেতে হলে অনেক প্রতিযোগিতাও করতে হবে বটে!
বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ,লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং ইমরুল কায়েস।




