285000

এবার শপথ নিচ্ছেন মোকাব্বির

অবশেষে শপথ নেওয়ার ঘোষণা দিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে গণফোরাম থেকে বিজয়ী মোকাব্বির খান। রোববার বিশ্বনাথ উপজেলা সদরের কলেজ রোড এলাকায় এক নাগরিক সভায় কয়েক শ’ জনতার মতামতের ভিত্তিতে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পক্ষে ইতিবাচক মত দেন তিনি।মোকাব্বির বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি শপথ নেবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- মোকাব্বির খান, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদাল মিয়া, লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি তাহিদ মিয়া, অলংকারী ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।এ সময় বক্তারা বলেন, বিশ্বনাথের উন্নয়নের স্বার্থে মোকাব্বির খানকে শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত। এ সময় উপস্থিত সবাই হাত তুলে তাকে সংসদে দেখতে চান বলে স্লোগান দেন।

এ সময় মোকাব্বির বলেন, আপনারা ইতিবাচক মত দিয়েছেন। আমি এখন আমার দলের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে আমি সংসদে গেলে আপনাদের (বিশ্বনাথ ও ওসমানীনগর) মানসম্মান ডুবাব না।মোকাব্বির খানের এই সভাকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন। সভা শেষে তিনি বলেন, মোকাব্বির আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, শপথ নেবেন। তার সঙ্গে মূলধারার বিএনপির কেউ নেই।

এর আগে নানা গুঞ্জনের পর গত ৭ মার্চ শপথ নেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক নেতা সুলতানএদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের মনোনয়নে উদীয়মান সূর্য প্রতীকে বিজয়ী হন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান।

ad

পাঠকের মতামত