284017

ভাইরাল কুকুরশাবকদের যৌ#ন অত্যাচারের দৃশ্য, অতপর গ্রেপ্তার…

ডেস্ক রিপোর্ট।। ভারতের চেন্নাইয়ে কুকুরশাবকদের ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩০ বছরের এক ব্যক্তিকে। তার নাম ভাস্কর। তিনি চেন্নাইয়ের মাধভরমের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, চারটি কুকুরশাবককে যৌন হেনস্থা করতে দেখেছেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৪ মার্চ প্রকাশ্যেই কুকুরদের যৌন অত্যাচার করতে দেখা যায় ওই ব্যক্তিকে। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন পশুপ্রেমী সাই বিগ্নেশ। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তথ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার ভাস্করকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগকারী সাই বিগ্নেশের অভিযোগ, ভাস্কর প্রতিনিয়ত এই অপরাধ করে যাচ্ছিলো। গত মাসে MMDA কলোনির সেকেন্ড ক্রস স্ট্রিটে কুকুর শাবকদের যৌন অত্যাচার করতে দেখা গিয়েছে। তার মাসখানেকের মধ্যেই মাধভরমের কাছে একটি খালি মাঠে তাকে একই কাজ করতে দেখা গিয়েছে। তাকে হাতেনাতে ধরে ফেলে মারধরও করেন স্থানীয়রা। তবে ভাস্কর কোনোক্রমে পালিয়ে যায়। ওই এলাকার সিসিটিভি ফুটেজকে আদালতে তথ্য-প্রমাণ হিসেবে তুলে ধরবে পুলিশ।

ad

পাঠকের মতামত