ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মডেল-অভিনেত্রী হেলেন
বিনোদন ডেস্ক।। আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হয়েছেন তরুণ মডেল ও অভিনেত্রী পি জে হেলেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এর আগে মডেল-অভিনেত্রী পিজে হেলেন হঠাৎ করেই তিনি তার ফেসবুকে শুক্রবার (২৯ মার্চ) রাত ১১টার সময় একটি পোষ্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এটাই হয়তো শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারও মনে কষ্ট দিয়ে থাকলে।’
হেলেনের এমন স্ট্যাটাস দেয়ার ঠিক ৬ মিনিট পরেই তিনি সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো একটি ছবি পোস্ট করেন। তার এমন পোষ্ট-এ সবাই অবাক। সবার মনে প্রশ্ন, তাহলে কি পিজে হেলেন আত্মহত্যা করলেন।অনেকেই কমেন্টে হেলেনকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করেন। কিন্তু খানিক পরই খবর পাওয়া গেল হেলেন হাসপাতালে। কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে মানসিক হতাশা থেকেই তিনি এই কাজ করে থাকবেন বলে ধারণা করছে শোবিজে তার সহকর্মীরা। প্রায় সময়ই হেলেনকে হতাশাজনক স্ট্যাটাস দিতে দেখা যায়।
হেলেনের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, অনেকদিন ধরেই নেশায় আসক্ত এই তরুণী। হতাশায় নিজেকে শোবিজ থেকেও গুটিয়ে নিয়েছেন সম্প্রতি। শুক্রবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার মা। তবে হেলেনের পরিবারের কোনো বক্তব্য এখনো মেলেনি।
এদিকে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো ছবিটি পোস্ট করার ৪০ মিনিট পরই মুছে ফেলা হয় ফেসবুক থেকে। অসুস্থ হয়ে পি জে হেলেন হাসপাতালে থাকলে তার আইডি থেকে ছবির এই স্ট্যাটাসটি কে মুছে দিয়েছে সে নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকেই আবার হেলেনের স্ট্যাটাসে ট্রোল করেও মন্তব্য করছেন ‘আত্মহত্যার নাটকে ফলোয়ার বাড়ানোর ধান্দা’।
প্রসঙ্গত হেলেন অভিনীত উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে প্রাণ পিকেল, ইস্পাহানি চা, অলিম্পিক টুইংকেল বিস্কুট, মোজো, সহজ ডটকম, আরএফএল ফ্রেসকো কনটেইনার, আরএফএল টিউবওয়েল। এছাড়া বেশ কিছু নাটকেও তিনি অভিনয় করেছেন। হেলেনের এমন স্ট্যাটাসের ভিত্তিতে পিজে হেলেনের ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ টুডে থেকে কল করা হলে। তিনি ফোনটি রিসিভ করেন নি। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমরা এমন তথ্য এখনও পাইনি।




