283754

আবারও বনানীতে আগুন

রাজধানীর বনানীতে আবারও ভবনে আগুন লেগেছে। ছয়তলা ভবনটির চারতলায় রান্না ঘরে আগুনের সূত্রপাত। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে।ভবনটির পাঁচতলার বাসিন্দা মুন্নির বরাত জানা গেছে, চারতলার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হতে শুরু করেছেন।এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, বারিধারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ad

পাঠকের মতামত