283481

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ঢাবির ভিপি

বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর।অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে এসে ভিপি নুর দাবি করেন, এসব ঘটনায় যত দ্রুত পদক্ষেপ নেয়া দরকার তা হচ্ছে না। আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল।অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নের জন্য এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি অনুরোধ, ঘটনা বারবার ঘটছে আপনারা শিক্ষা নেন এবং কার্যকরী ব্যবস্থা নেন।

নিমতলীর ঘটনার কথা উল্লেখ করে নুর বলেন, ‘মারাত্মক অগ্নিকাণ্ড দেখেছি। নিমতলীর ঘটনায় যারা তদন্ত করেছিল, তারা কিছু প্রস্তাবনা দিয়েছিল, কীভাবে এ ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়। রাসায়নিক কারখানা ঢাকার বাইরে, আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান না দেওয়া এসব বাস্তবায়ন হলে এগুলো দেখতে হতো না। যখন ঘটনা ঘটে তখন শো অফের জন্য অনেক কিছু করা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। যার কারণে ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখতে হয় বারবার।’

ad

পাঠকের মতামত